Skip to main content

নাটুয়ারপাড়া তথা বাংলার এক চরাঞ্চলের কাহিনী সংক্ষেপ

 #চর 

#নাটুয়ারপাড়াকে আমরা শখের বসে "চর" বলে থাকি, তাছাড়া এখানে যাতায়াতে যমুনা নদীর একটি অংশ পারাপার হতেই হয়; সেকারনেও অনেকেই একে চর বলে থাকে। 

বাংলাদেশ সৃষ্টিরও অনেক আগে থেকেই এই জনপদ শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য, সাম্প্রদায়িক-সম্প্রীতি আচার-অনুষ্ঠান ও বিনোদনের ক্ষেত্রে কাজিপুর তথা সিরাজগঞ্জে নেতৃত্ব দিয়ে আসছে~

কাজিপুরের ৬ টি এবং সিরাজগঞ্জের ৩ টি মিলিয়ে মোট ৯ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই  বৃহত্তর জনপদ, যার নেতৃত্ব দিয়ে আসছে নাটুয়ারপাড়া ইউনিয়ন। শতাধিক (১০৮) প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এবং ২টি ডিগ্রি কলেজ ও অসংখ্য নন-এমপিও-ভুক্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এর সমন্বয়ে এই চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা বিস্তৃত। স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলের সাক্ষরতার হার পুরো উত্তরবঙ্গে ঈর্ষণীয় পর্যায়ে বিদ্যমান। মুক্তিযুদ্ধেও এই চরাঞ্চলের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। 

তাছাড়া নাটক, যাত্রা, সার্কাস, পুতুলনাচ ও খেলাধুলাসহ রাষ্ট্রীয় ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে এই জনপদ সবসময়ই নেতৃত্ব দিয়ে এসেছে, যদিও সারাদেশের মতোই মূলধারার বাঙ্গালী সংস্কৃতি যেমন নাটক/যাত্রা/সার্কাস/পুতুলনাচ ইত্যাদিতে অনেকটা ভাটা পড়েছে~ এরপরও "নাপা সাংস্কৃতিক সংঘ" এবং "যমুনা বাউল একাডেমী"  সহ বেশকিছু সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখনও স্রোতের বিপরীতে অতীতের ধরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে যাচ্ছে~

অথচ আমাদের ছোটবেলায়ও দূরদূরান্ত থেকে নৌকা ভাড়াকরে নাটুয়ারপারায় (নিজস্ব পরিচালনা ও কলাকুশলী দ্বারা মঞ্চায়িত) নাটক/যাত্রা/সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা দেখতে মানুষদের দলে দলে আসতে দেখেছি।

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এই অঞ্চল সারাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত ।  সারাদেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায় মুসলিমদের দ্বারা আক্রান্ত হলেও অদ্যবধি এই অঞ্চলে কখনও এরূপ ঘটনা ঘটেনি~ 

উল্টো হিন্দু/মুসলিম নিজেদের ধর্মীয় উৎসবে একে অপরের পরিপূরক হয়ে অংশগ্রহণ করে আসছে সুদীর্ঘকাল ধরে। সম্প্রতি আমার বন্ধু নিতাই চন্দ্র সরকার Nitai Sarkar  (পুলিশের ওসি) এর ছোটভাই  Shapon Kumer sorkar মেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে মুসলমান বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের প্রচেষ্টায় অতি অল্প খরচে বিপুল ভোটে নির্বাচিত হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ মাত্র।

সারাদেশের মতো নেশার থাবা এই অঞ্চলে হানা দিলেও চুরি,ডাকাতি, ছিনতাই, রাহাজানি  অত্র অঞ্চলের নেই বললেই চলে, বলতেগেলে এখনও এই অঞ্চলের মানুষ ২৪ ঘনটার জন্য বাড়ির দরজা জানালা খুলেই রাখে~

নদীর কল্যাণে পন্যপরিবহণে সুবিধার জন্য ব্যবসা বাণিজ্য এবং অত্র অঞ্চলের বৃহৎ হাট (নাটুয়ারপাড়া হাট)কে কেন্দ্রকরে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা তুলনামূলকভাবে অতীত থেকেই বেশ ভালো। এতদিন সৌরবিদ্যুৎ দ্বারা বিদ্যুতের চাহিদা পূরণ হলেও; মরহুম নাসিম ভাইয়ের দীর্ঘ প্রচেষ্টার ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশে যমুনার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে সম্প্রতি এই অঞ্চলও বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। আশাকরি এমন একদিন আসবে যেদিন হয়তঃ মেঘাই গাড়ি রেখে নৌকা বা স্পিড বোটে নাটুয়ারপারায় আসতে হবে না, সরাসরি আসতে পারবো

এই হচ্ছে আমার প্রিয় নাটুয়ার পাড়া তথা প্রিয় চরাঞ্চলের। কাহিনী সংক্ষেপ।

ছোটবেলা থেকেই বাহিরে থাকার কারণে এই অঞ্চল এবং মানুষের সাথে আমার সম্পর্ক খুব একটা সুদৃঢ় না হলেও এইবার দুই ভায়রা ভাই Golam Rabbani ও Fahim Uddin Himel  এবং তাদের পরিবার নিয়ে ঘুরতে এসেছিলাম নাটুয়ারপাড়ায~

চরাঞ্চল বলতে যা বুঝায় ~সেই ধারণা থেকে ফাহিম লাঠিয়াল বাহিনী দেখতে চাওয়ায় উপরূল্লেখিত কাহিনীর অবতারণা ~ নিশ্চয় ভুলভ্রান্তি ক্ষমার যোগ্য বলে বিবেচিত হবে~

Comments

Popular posts from this blog

ইসলাম এবং জঙ্গিবাদ

জানতে ইচ্ছে করে~ উপলক্ষ্য; ড: মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা। ক্ষুদ্র জ্ঞানে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তা হলো~ জনাব মুহাম্মদ সা: এর জীবনাচরণ-ই হলো ইসলাম। উনি যা করে দেখিয়েছেন, যা বলে গেছেন, তার নামই ইসলাম। পবিত্র কুরআন হচ্ছে ইসলামের সর্বোচ্চ পবিত্র ধর্মীয় গ্রন্থ, এরপর হাদিসের গ্রন্থ সমূহের অবস্থান। পবিত্র কোরআন এর অনেক কিছুই সাধারণ মানুষের জন্য বুঝতে পারাটা বেশ কঠিন বিধায়; বড় বড় ইসলামী দার্শনিক-গণ মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিতে বলেছেন।  উনাদের মতে পবিত্র কোরআন যদি থিওরি হয়, তাহলে মহানবী মুহাম্মদ সা: এর পুরো জীবনটাই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ।  অর্থাৎ পবিত্র কোরআন সৃষ্টিকর্তা প্রদত্ত্ব মতবাদ; আর মুহম্মদ সা: হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো মডেল, যাকে তিনি পুরোটা জীবন পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করিয়েছেন শুধুমাত্র মানব-জাতিকে শিক্ষা দেয়ার উদ্যেশ্যে ~ বলাহয়, মানব জাতির জন্য এমন কোন বিপদ/আপদ, বালা/মসিবত এবং সমস্যা আসবে না; যার সম্মুখীন মুহম্মদ স:-কে করা হয়নি~ অর্থাৎ চাইলেই মানুষ তার জীবনের যেকোন সমস্যায় বা পরিস্থিতিতে মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিয়ে উক্ত সমস্...

ঠাকুর_বাবার_ঝুলী

গল্পঃ উপমহাদেশীয় আশরাফুল মাখলুকাত হতে শকুনে'র বাচ্চার শিক্ষা লাভ~ এক শকুনের বাচ্চা, একদিন তার বাবার কাছে বায়না ধরল~ বাবা আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ। বাবা শকুন বলল ঠিক আছে আজ সন্ধ্যায় এনে দিব। বিকেলে বাবা শকুন উড়ে গেল আর আসার সময়  ছেলের জন্য শূকরের মাংস নিয়ে এলো, বাচ্চা শকুন খেতে গিয়ে বললো এটাতো শূকরের মাংস বাবা, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছিলাম? বাবা শকুন ধরাখেয়ে একটু লজ্জা পেল এবং বলল ঠিক আছে বাবা~আজকে মানুষের মাংস এনে দিব, কিন্তু মানুষের মাংস পাওয়া সহজ কিছু নায়, সারাদিন ওড়াউড়ি করার পরও মানুষের মাংস না পেয়ে ঘরে ফেরার সময় একটা মরা গরুর মাংস নিয়ে এলো। যথারীতি বাচ্চা শকুন  মাংস মুখে দিয়ে বললো~ আরে তুমিতো গরুর মাংস এনেছ, মানুষের মাংস কোথায় ? তখন বাবা বুঝতে পড়লো বাচ্চাকে রাম বুঝ দিয়ে লাভ নাই, মানুষের মাংসই খাওয়াতে হবে।  বাবা শকুনের  মাথায় একটা বুদ্ধি এলো, প্রথমে সে গরুর মাংস এর টুকরা মুখে নিয়ে সেখান থেকে উড়ে গিয়ে ফেলল হিন্দুদের মন্দিরের সামনে, আবার শূকরের মাংস এর টুকরোটা নিয়ে একটা মসজিদের সামনে ফেলে দিয়ে চলে এলো।  কিছুক্ষণের ...

সুখ তুমি কি ?

সুখ_তুমি_কি? বড়_জানতে_ইচ্ছে_করে_আমার_জানতে_ইচ্ছে_করে~ রুনা লায়লার বিখ্যাত গানের ধারাবাহিকতায় #কেনই_বা_ফিনল্যান্ডের_মানুষ_পৃথিবীর_সবথেকে_সুখী_মানুষ? আসুন জেনে নেই~ গত ৪ বছর হলো জাতিসংঘের "সাসটেইনেবল সল্যুউশন নেটওয়ার্ক" বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে "ফিনল্যান্ডে'র নাম ঘোষণা করছে।  প্রতিবেশি তিন দেশ নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড যথাক্রমে ফিনল্যান্ডের পরে ২য়, ৩য় ও ৪র্থ  স্থানে অবস্থান করছে। পক্ষান্তরে আমেরিকানদের অবস্থান ১৪ তম, ব্রিটিশদের অবস্থান ১৯ তম, জাপানিজদের অবস্থান অনেক নীচে,  কিন্তু কেন ? সুখ কি তাহলে অর্থের দ্বারা নিয়ন্ত্রিত নয় ? সুখ একটি মানবিক অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।  সুখের সাথে সামগ্রিক নিরাপত্তা, ভবিষ্যত নিয়ে নিশ্চিন্ত থাকা, মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা বিশেষ করে পারিবারিক বন্ধনে অটুট থাকা এবং স্বাধীনতা ইত্যাদি বিষয়  সম্পৃক্ত~ ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ~ এসব দেশের পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্য-সেবা ব্যবস্থার ওপর আস্থা আছে ৮০ শতাংশের বেশি মানুষের। উন্নত কর ব্যবস্থা ও সম্পদের পুনর্বন্টন...