কেন একটি উদ্যোগী, কর্মদক্ষ ও সকলের(প্রায়) কাছে গ্রহণযোগ্য Cuet Alumnai Association এর দরকার ? অনেক তো দেখলাম ! অনেক তো করলাম! দেশের অধিকাংশ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পেশাজীবীদের যে অংশটি যুক্ত, তারা হচ্ছে প্রকৌশলীসমাজ, আবার এই প্রকৌশলীদের একটা বড় অংশ হচ্ছে Ex Cuetian বা Cuet থেকে পাশ করে বের হওয়া প্রকৌশলীবৃন্দ । অথচ আজকে অর্থনৈতিকভাবে অসচ্ছল একজন Cuet এর প্রকৌশলী অসুস্থ হলে চিকিৎসার জন্য বন্ধুবান্ধব সহ অন্যদের কাছে হাত পাততে হচ্ছে, আর মৃত্যু হলে তো কথাই নেই। বাচ্চাকাচ্চা সহ পরিবারের পথে বসার উপক্রম হচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে ছেলেমেয়েদের লেখাপড়া। হয়তো ব্যচমেট ও বন্ধুরা মিলে কিছুটা সহায়তার হাত বাড়াচ্ছে, কিন্তু এই এক-কালীন থোক-বরাদ্দ এসব পরিবারকে কতটাই বা সহায়তা করতে পারছে ? এসব ক্ষেত্রে দরকার পেনশন স্কিমের মত দীর্ঘমেয়াদি মাসিক বন্দোবস্তের, অন্তত ছেলেমেয়ে'দের পড়াশুনা চালিয়ে যাবার মত মাসিক স্কিম~ নাম উল্লেখ এর প্রয়োজন নেই, কিন্তু আমরা অনেকেই এরূপ দু/একটা পরিবারের কথা জানি, যাদের ছেলেমেয়েদের শিক্ষাজীবন বন্ধ হওয়ার...