ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব মোড়লদের লাভ/ক্ষতি : বলাই বাহুল্য; ইউক্রেন যুদ্ধ হটাৎ করে বেধে যাওয়া কোন যুদ্ধ নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনা ও তদনুযায়ী নেয়া পদক্ষেপের ফসল এই যুদ্ধ~ ফিল্ড বা ময়দান হিসেবে ইউক্রেন ব্যবহৃত হলেও এই যুদ্ধে লিপ্ত মূলতঃ রাশিয়া ও ন্যাটো; আরও স্পেসিফিক ভাবে বলতে গেলে এই যুদ্ধের প্রতিপক্ষ মূলতঃ আমেরিকা ও রাশিয়া, কিন্তু যুদ্ধের ময়দান হচ্ছে ইউক্রেন। অনেকটা আগের দিনের যুদ্ধের মতো, যেখানে দুই পক্ষ ঘোষণা দিয়ে একটি ময়দানে যুদ্ধে লিপ্ত হতো~ আফসোস যে দুই পরাশক্তির বলি হচ্ছে শান্তিপ্রিয় এক জনগোষ্ঠী "নিরীহ ইউক্রেনিয়ান" ~ এই যুদ্ধের আনুষ্ঠানিক শুরু মাসখানেক আগে হলেও এর ক্ষেত্র তৈরীর কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকেই, বলাযায় সিরিয়ায় রাশিয়ার বাহিনী উপস্থিত হওয়ার পর থেকেইp~ স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে একক শক্তি হিসেবে ইরাক, তিউনিশিয়া ও লিবিয়া'য় সরকার পতন ঘটাতে আমেরিকার কোন বিরোধী শক্তির সম্মুখীন হতে না হলেও; সিরিয়াতে আমেরিকা প্রথম বাধার সম্মুখীন হয়। আমরা সকলেই জানি, আমেরিকা সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটাতে পারেনি শুধুমাত্র ...