* আমরা কি "পেরু" নামক দেশ'টিকে অনুসরণ করতে পারি না ? * আমরা কি শিশু ও কিশোর ধর্ষণ-কারী-দের পুরুষত্বহীন বা নপুংসক করে দেয়ার শাস্তির বিধান রেখে আইন পাশ করার উদ্যোগ নিতে পারি না; যেমনটি করতে যাচ্ছে পেরু সরকার ? সম্প্রতি পেরুতে ৪৮ বৎসর বয়স্ক এক কুলাঙ্গার কর্তৃক ৩ বছর বয়সী এক শিশু ধর্ষিত হয়ে মৃত্যুপথযাত্রী হওয়ায়; পেরু সরকার এমন একটি আইন পাশ করার উদ্যোগ নিয়েছে, যেখানে শিশু ধর্ষণ কারীকে প্রচলিত আইনের আওতায় কারাভোগের পর, মুক্তি পাওয়ার সময় অপরাধীকে "খোঁজা" বা পুরুষত্বহীন বা নপুংসক করে দেয়া যাবে, যাতে মুক্ত হয়ে পরবর্তীতে আর এহেন কাজটি করতে না পারে উক্ত কুলাঙ্গার পুরুষটি~ খবর: ২১শে এপ্রিল, ২০২২ এ প্রকাশিত প্রথম আলো। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের শিশু ও কিশোর/কিশোরী ধর্ষনের হার শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। নারী ধর্ষনের বিষয়টি এক্ষেত্রে বিবেচনায় নিলে তা আশঙ্কাজনক তো বটেই। #২৭শে_জানুয়ারী_২০২০ সালে প্রকাশিত প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী একটি পরিসংখ্যান নিম্নে দেয়াহলো~ #বাংলাদেশ_পুলিশ এর দেয়া তথ্যমতে:~ * গত বছর অর্থাৎ ২০১৯ সালে নারী ধর্ষনের মামলা হয় ...