বর্তমান সময়ের প্রেক্ষিতে~
নাট্যমঞ্চ ও রাজনৈতিক মঞ্চের মিল এবং অমিল:
উভয় মঞ্চেই অভিনয় শিল্পীগণ পারফর্ম করেন,
নাট্যমঞ্চের শিল্পীগণ পূর্বলিখিত স্ক্রিপ্ট অনুসারে পারফর্ম করলেও রাজনৈতিক মঞ্চের শিল্পীগণ মেধা এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে উপস্থিত দর্শক-শ্রোতা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক স্বরোচিত স্ক্রিপ্ট অনুসারে পারফর্ম করেন।
এছাড়াও নাট্যমঞ্চের শিল্পীরা একজন পরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিনয় করতে বাধ্য হলেও, রাজনৈতিক মঞ্চের শিল্পীরা এক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করেন।
নাট্যমঞ্চের দর্শক/শ্রোতা নিজেদের টাকায় টিকেট কেটে শিল্পীদের পারফরমেন্স দেখলেও, রাজনৈতিক মঞ্চের ক্ষেত্রে উল্টো দর্শক/শ্রোতাদের পিছনে টাকা খরচ করতে হয়।
নাট্যমঞ্চের দর্শক/শ্রোতা-গণ শিল্পীদের পারফরম্যান্সকে অভিনয় দক্ষতার নিরিখে বিচার করলেও, রাজনৈতিক মঞ্চের দর্শক/শ্রোতা-গণ শিল্পীদের পারফরম্যান্সকে অভিনয় জেনেও, অভিনয় দক্ষতার নিরিখে বিচার করেন না; অনেকটা বাস্তবতার নিরিখে বিচার বিশ্লেষণ করেন~
Comments
Post a Comment