#দেশ_বিরোধী_চক্রান্ত_নয়তো_এটি ?
গত বছরের~
** ৮ নভেম্বর ২০২১; জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশে কর্মরত ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে একটি চিঠি পাঠান ~
** ১০ ডিসেম্বর ২০২১; যুক্তরাষ্ট্রের "ট্রেজারী বিভাগ" RAB এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে ~
** ১৭ ডিসেম্বর ২০২১; উল্টো সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফল ভূমিকা রাখার জন্য RAB এর প্রশংসা করে যুক্তরাষ্ট্রের "স্টেট ডিপার্টমেন্ট" ২০২০ সালের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে ~
RAB বাংলাদেশের একটি অতি ক্ষুদ্র বিশেষায়িত সংস্থা বা বাহিনী, সময়ের প্রয়োজনেই বাংলাদেশ সরকার এই বাহিনী তৈরি করেছিল~
বাংলাদেশের কোন সচেতন মানুষই অস্বীকার করতে পারবে না ঢাকার আন্ডারওয়ার্ল্ড এবং সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে RAB এর সফলতা কথা।
আবার গুম, খুন এবং এনকাউন্টার ইত্যাদি বিষয় নিয়ে RAB বিপক্ষে অনেকেরই অভিযোগ আছে~
আমি সেসবের পক্ষে সাফাই গাছই না, আমি শুধু বলতে চাচ্ছি~
** জাতিসংঘের কাছে RAB এর মত একটা ছোট বিশেষায়িত বাহিনীকে নিষিদ্ধ করার দাবী জানিয়ে কি মূলতঃ বাংলাদেশকেই নিষিদ্ধ করার দাবী জানানো হয় নি ?
এই সকল বিষয় নিয়ে দেশের ভিতরে জনমত তৈরি করা যেত, সরকারের কাছে প্রতিবাদলিপি দেওয়া যেত, এমনকি দেশি ও বিদেশি মিডিয়ার দৃষ্টিতে বিষয়গুলি আনা যেত, যাতে সঠিক তদন্তের জন্য RAB এর উপর চাপ প্রয়োগের ক্ষেত্র তৈরিহয় । কিন্তু এসব যৌক্তিক ও গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে~
* কেন একেবারে জাতিসংঘে RAB এর নাম করে মূলতঃ বাংলাদেশের বিপক্ষে অভিযোগ দায়ের করতে গেলেন এইসব তথাকথিত মানবাধিকার সংস্থা গুলি ? * উনারা জাতিসংঘে RAB এর বিপক্ষে যেসব অভিযোগ উত্থাপন করেছেন, সেসব অভিযোগগুলো-তো উনারা এখন অব্দি বাংলাদেশের মিডিয়াতেও ঠিকমতো উত্থাপন করেন নি ?
* বাংলাদেশের জনগণকেও-তো উনারা সেসব বিষয়ে ঠিকমতো অবগত করেন নি ?
* তাহলে উনারা আসলে কাদের স্বার্থে কাজ করছেন?
* বাংলাদেশের জনগণের স্বার্থে? বাংলাদেশের স্বার্থে?
* নাকি বাংলাদেশের বাহিরে'র বা বিদেশী কারও স্বার্থে ?
কোন মানুষের কোন ক্ষুদ্র অঙ্গে যদি কোন সমস্যা পরিলক্ষিত হয়, সেই সমস্যাকে কেন্দ্রকরে উক্ত মানুষটির বিপক্ষে অপপ্রচার চালানো কতটুকু যৌক্তিক ? উনারা তো RAB এর নাম ভাঙ্গিয়ে পুরো বাংলাদেশের বিপক্ষেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে~
আমার ব্যাক্তিগত অভিমত এটি, আপনার এই বিষয়ে দ্বিমত থাকতেই পারে এবং সেটি জানানোর রাইট-ও আপনার আছে~by
Md. Aziz Mishir Selim
Comments
Post a Comment