কেন একটি উদ্যোগী, কর্মদক্ষ ও সকলের(প্রায়) কাছে গ্রহণযোগ্য Cuet Alumnai Association এর দরকার ?
অনেক তো দেখলাম ! অনেক তো করলাম!
দেশের অধিকাংশ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পেশাজীবীদের যে অংশটি যুক্ত, তারা হচ্ছে প্রকৌশলীসমাজ, আবার এই প্রকৌশলীদের একটা বড় অংশ হচ্ছে Ex Cuetian বা Cuet থেকে পাশ করে বের হওয়া প্রকৌশলীবৃন্দ । অথচ আজকে অর্থনৈতিকভাবে অসচ্ছল একজন Cuet এর প্রকৌশলী অসুস্থ হলে চিকিৎসার জন্য বন্ধুবান্ধব সহ অন্যদের কাছে হাত পাততে হচ্ছে, আর মৃত্যু হলে তো কথাই নেই। বাচ্চাকাচ্চা সহ পরিবারের পথে বসার উপক্রম হচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে ছেলেমেয়েদের লেখাপড়া। হয়তো ব্যচমেট ও বন্ধুরা মিলে কিছুটা সহায়তার হাত বাড়াচ্ছে, কিন্তু এই এক-কালীন থোক-বরাদ্দ এসব পরিবারকে কতটাই বা সহায়তা করতে পারছে ?
এসব ক্ষেত্রে দরকার পেনশন স্কিমের মত দীর্ঘমেয়াদি মাসিক বন্দোবস্তের, অন্তত ছেলেমেয়ে'দের পড়াশুনা চালিয়ে যাবার মত মাসিক স্কিম~
নাম উল্লেখ এর প্রয়োজন নেই, কিন্তু আমরা অনেকেই এরূপ দু/একটা পরিবারের কথা জানি, যাদের ছেলেমেয়েদের শিক্ষাজীবন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
* এক্ষেত্রে Cuet Alumnai Association এর ভূমিকা কি হওয়া উচিৎ ছিল ?
* কতটুকুই বা ভূমিকা রাখতে পারছে ?
* সত্যিকথা বলতে কি~ প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি পর্যন্ত এসব-ক্ষেত্রে দীর্ঘমেয়াদি এধরনের সহায়তা করার সক্ষমতা কতটুকুই বা অর্জন করতে পেরেছে Cuet Alumnai Association ?
* শুধুই কি নিরুত্তাপ একটি বাৎসরিক পিকনিক করাই এই সংগঠনের দায়িত্ব ?
আসুন একটু তাকিয়ে দেখি অন্যান্য পেশাজীবীদের দিকে~
অবসর প্রাপ্ত সৈনিকদের সংগঠন "সেনা কল্যাণ সংস্থা" এবং Buet থেকে পাশ করা প্রকৌশলীদের সংগঠন Buet Alumnai Association, অবসর প্রাপ্ত পুলিশ দের সংগঠন সহ অনেক সংগঠন পাওয়া যাবে, যেগুলি অনুরূপ সহায়তার বাহিরেও নানাবিধ সহায়তা দিয়ে যাচ্ছে তাদের সদস্যদের। আবার ব্যর্থতার নজিরও কম নেই~
Buet অলরেডী তাদের অ্যাসোসিয়েশন কে Buet Club এ রুপান্তর করেছে।
আমরা-তো BIT-ctg এর ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়ে ইউনিভার্সিটি করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম সর্বক্ষেত্রে Buet ও Buetian দের সমসাময়িক অথবা কাছাকাছি পর্যায়ে পৌঁছার জন্য।
সমসাময়িক তো দূরের কথা ! আজকে সর্বক্ষেত্রে Cuet ও "Cuet Alumnai Association" এর ক্রমাবনতি ঘটছে~
বি: দ্রঃ আমি নির্দিষ্ট কোন সময়ের কমিটিকে লক্ষ করে এসব বলছি না; বলাযায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি পর্যন্ত দায়িত্ব পালন করা সকল কমিটি এবং কমিটি বহির্ভূত সকল Ex Cuetian এর উপর কমবেশি এ ব্যর্থতার দায়ভার বর্তায় । কমিটিগুলো যেমন ব্যর্থ হয়েছে "Cuet Alumnai Association" কে এরূপ কর্মকাণ্ড পরিচালনার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে দিতে, তেমনই কমিটি বহির্ভূত Cuetian-গণও ব্যর্থ হয়েছে উক্ত কমিটিগুলোকে পর্যাপ্ত সমর্থন বা উৎসাহ বা সহযোগিতা দিতে বা করতে ।
*** এখন সময়ের দাবি~
এমন একটি "Cuet Alumnai Association" এর কমিটি~
* যে কমিটির মূল কার্যকরী পদগুলোতে আসবে উদ্যোগী, কর্মদক্ষ ও পর্যাপ্ত সময় দিতে সক্ষম ব্যক্তিবর্গ~
* শুধু উদ্যোগী/কর্মদক্ষ হলে চলবে না, হতে হবে সকলের(প্রায়) কাছে গ্রহণযোগ্য কারণ যারা ফান্ড এ অর্থ-ডোনেট করবেন তাদের কাছে যদি কমিটির গ্রহণযোগ্যতা না থাকে তো তারা 'আকডুম/বাকডুম' বুঝিয়ে অর্থ-ডোনেট করা থেকে বিরত থাকবে অথবা লামসাম দিয়ে খান্ত হবে।
* আবার এই ফান্ড-টি হতে হবে সবসময় Upgraded সর্বশেষ প্রযুক্তি দ্বারা সুরক্ষিত ও বিতরণ যোগ্য; অন্যথায় মিস-ইউস হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে~
* এক্ষেত্রে Cuet এর IT Department কে এই ফান্ড এর সাথে কোন না কোন ভাবে যুক্ত রাখা যেতে পারে (ব্যাক্তিগত প্রস্তাবনা)~
* তাছাড়া দল/মত নির্বিশেষে সকল Cuetian দের রিক্রিয়েশন এর জন্য Buet Club এর মত Cuet Club প্রতিষ্ঠা করা।
* সবথেকে গুরুত্বপূর্ণ হলো গঠনতন্ত্রের পরিবর্তন করে তা এমনভাবে নতুন করে প্রণয়ন করতে হবে; যাতে চাইলেও নির্দিষ্ট সময়ের পর কমিটি'র কার্যকারিতা না থাকে অথবা অন্যকারো উপর কমিটির দায়িত্বভার অর্পিত হয়। তবেই কেবল মাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে অর্পিত বা প্রতিশ্রুত দায়িত্ব পালন বা শেষ করতে উদ্বুদ্ধ হতে পারেন~
** তবে সবথেকে জটিল হচ্ছে সর্বমতাদর্শের Cuetian দের কাছে গ্রহণযোগ্য কমিটি করা ।
Firoz Khannun Faragi Amirul Islam Milon (PD/LGED), আমি Md Aziz Mishir Selim Shahjahan Ali (Xen/LGED) Mohammed Shahjahan (৯৬ব্যাচ/Ctg), এবং Engr Mohidul Hasan Sujon (০৫ ব্যাচ) সহ অনেকেই এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি।
Khan Ataur Rahman Santu ভাই সহ সিনিয়র অনেক ভাইয়ের সাথে কথা বলেছি , মিটিং করেছি আমরা। এমনকি Sayed Mirza Galib (৮৯ ব্যাচ) আমরা ব্যাচমেট Tanbir-ul Hasan Tamal (৯১ ব্যাচ) এর সাথেও কথা বলেছি । বলার অপেক্ষা রাখে না Engr Mohammad Nasir Uddin (present Secretary) এবং Ashim Kumer Ghosh এর পর্যাপ্ত সহায়তা পেয়েছি।
Chandan Kumar Das , Rimon Barua Dimpu Barua, Premkumar Mondal এর সমর্থন পেয়েছি প্রতিমুহূর্ত। সত্যিকথা বলতে কি ? আমরা সকলেই প্রায় একাট্টা হয়েছি একটি কর্মক্ষম ও কার্যকরী এবং অধিকাংশের কাছে গ্রহণযোগ্য একটি কমিটি দার করানোর উদ্যেশ্যে।
বি: দ্রঃ ১৯১৮ সালে আমরা যে ঘটনাটি ঘটিয়েছিলাম, তার উদ্যেশ্য ছিল মূলতঃ এমনই কিছু একটি করা, অন্তত নির্দিষ্ট সময় অন্তর কমিটির পরিবর্তন এবং গ্রহণযোগ্য কমিটি করা। যেহেতু সেসময় আমাদের এভাবে উদ্যেশ্য জানানোর মত সময় ও পরিস্থিতি ছিল না এবং ঘটনা_পরবর্তীতে সিচুয়েশন-ও আমাদের নিয়ন্ত্রণাধীন ছিলনা, সেহেতু ঘটনাটির কারণে অনেকের মনেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল।
সে যাই হোক; সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় প্রায় গত বছরাধিক-কাল হয়, আমরা দলমত নির্বিশেষে অধিকাংশের কাছে গ্রহণযোগ্য একটি কমিটি দাড় করানোর চেষ্টা করে যাচ্ছি।
গতকাল ২৬/০২/২০২২ ছিল সেই প্রচেষ্টার অন্যতম একটি সফল দিন। আমরা প্রায় ৫০ জনের অধিক বিভিন্ন বয়সের ও মতাদর্শের চুয়েটিয়ানের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নেই;
শেষপর্যন্ত কবির ভাই, সান্টু ভাই,ফিরোজ ভাই,জসিম ভাই, নাসির ভাই, চন্দন দা সহ আরও কয়েকজনের রুদ্ধদ্বার বৈঠকে নিম্নোক্ত সার্চ কমিটি গঠিত হয়;
১) কবির আহমেদ ভুইয়া
২) হাবিবুর রহমান জিন্নাহ
৩) মোঃ রফিকুল আলম (ভিসি/চুয়েট)
৪) মোঃ মনিরুজ্জামান মনির
৫) মোঃ মোস্তফা কামাল
৬) সালাউদ্দিন আহমেদ মুরাদ
৭) আনোয়ারুজ্জামান তুহিন
৮) আমিরুল ইসলাম খান মিলন
৯) আজিজ মিশির সেলিম
উল্লেখ্য; "আমিরুল ইসলাম খান মিলন" ভাই এবং "আমি আজিজ মিশির সেলিম" এই কমিটি নিয়ে কাজ করতে গিয়ে আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমরা কমিটির কোন কার্যকরী পোস্টে থাকবো না। সম্ভবত এ কারণেই আমকে সার্চ কমিটিতে রাখা হয়েছে। আশাকরি এই সার্চ কমিটি অধিকাংশ চুয়েটিয়ানের কাছে গ্রহণযোগ্য একটি কমিটি; অন্তত গ্রহণযোগ্য প্রেসিডেন্ট ও সেক্রেটারী উপহার দিবে।
এখন গঠিত হতে যাওয়া কমিটিকে; অন্তত প্রেসিডেন্ট/সেক্রেটারী কে কিভাবে সাধারণ Cuetian দের নিকট প্রতিশ্রুতিবদ্ধ বা অনেকটা দায়বদ্ধ করা যায় ?
Cuet এর Teacher Sadiqul Islam একটি প্রস্তাব রেখেছে কয়েকটি জুম মিটিং এর মাধ্যমে বিভিন্ন সময়ের নেতৃবৃন্দকে সাধারণ Cuetian দের সাথে মিটিং করানোর মাধ্যমে তাদের আশা/আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য~
আবার ছোটভাই Md. Josef Ahsan সহ কয়েকজন প্রস্তাব করেছে একজন উপযুক্ত সঞ্চালকের মাধ্যমে এমন একটি অনুষ্ঠান পরিচালনা যেখানে নেতৃবৃন্দ গেস্ট আকারে থাকবেন এবং সাধারণ Cuetian গণ শ্রোতা আকারে থেকে তাদের বক্তব্য শুনবেন এবং প্রয়োজনীয় প্রশ্ন করতে পারবেন।
দুটি প্রস্তাবই আমার ভালো লেগেছে~
এক্ষেত্রে Cuet এর Teacher Sadiqul Islam; Basir Zisan ; Abu Shadat Mohammad Sayem ; Iqbal H. Sarker সহ যেকোন Teacher এগিয়ে আসতে পারেন। অথবা আমাদের সবার প্রিয় Duet এর Teacher Mohammad Asaduzzaman Chowdhury (৯০/Cuet) অথবা Sheikh Tajul Islam Tuhin (HAGS/IEB) এগিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বিষয়টি গ্রহণ যোগ্যতা পাবে, অন্যথায় ~~~
দ্বিধা দ্বন্দ ভুলে এগিয়ে আসুন; ২০১৮ সালে আমরা যে বীজ বপন করেছিলাম, সে বীজ থেকে চারা গাছ জন্ম নিচ্ছে ইনশাল্লাহ; আমাদের সকলের দায়িত্ব এ চারা গাছকে যত্নআত্তি করে বড় গাছে পরিণত করা~
Comments
Post a Comment