#করোনা কালীন একঘেয়ে, কিছুটা আতঙ্কজনক~(সেটি আক্রান্ত হওয়া বা অনাগত অর্থনৈতিক সমস্যাসঙ্কুল দিনগুলির কারণেই হোক)~সময়গুলোকে কিছুটা ভিন্ন আঙ্গিক দেয়ার প্রয়াসমাত্র:~ আমার স্বপ্নের নায়কদের মধ্যহোতে কয়েকজনকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছি, সাথে তাদের কিছু ভিন্ন আঙ্গিকের কিন্তু সময়ুপযোগী বাণী ||√
#বঙ্গবন্ধু:
* অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোন দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।
* বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মায়! একইভাবে, বাংলাদেশে কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ-দূর্দশার জন্য দায়ী।
#ফিদেল ক্যাস্ট্রো:
* আমি অনেক আগেই এ ব্যাপারে উপসংহারে পৌঁছেছি যে ধূমপান ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে কিউবার জনগণের জন্য আমাকে এই শেষ ত্যাগ স্বীকার করতেই হবে।
১৯৮৫ সালের ডিসেম্বরে ধূমপান ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে গিয়ে ~
* বিপ্লবের সবচেয়ে বড় উপকার হচ্ছে, আমাদের যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট।’ ২০০৩ সালে পরিচালক অলিভার স্টোনকে এ কথা বলেন কাস্ত্রো।
#নেতাজী সুভাস চন্দ্র:
* শুধুমাত্র চিন্তার জন্য কোনও ব্যক্তির মৃত্যু হতে পারে। কিন্তু, সেই চিন্তা আজীবন অমৃত থাকে এবং তা একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
* ইতিহাসে আজ পর্যন্ত কোন পরিবর্তন আলোচনার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে নি।
#চে:
* অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়।
* বিপ্লবী হওয়ার প্রথম শর্ত শিক্ষিত হও।
#ম্যারাডোনা:
* আমার মনে হয়েছে ইংল্যান্ডের কাছ থেকে ফকল্যান্ডকে কেড়ে নিয়েছি।’ ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮৬ বিশ্বকাপে হাত দিয়ে করা সেই হ্যান্ড অব গড গোলের পর।
* আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে উঠেছি।
Comments
Post a Comment