তুমি কি সেই আগের মতই আছো? না-কি বদলে গে--ছো ? খুব জানতে ইচ্ছে করে~
অলস শুক্রবারে শুয়ে শুয়ে মান্নাদের গান শুনছিলাম~
হটাৎ জাতিসংঘ আর বিশ্ব-ব্যাংক এর কথা মনে পড়ে গেলো~
উল্লেখ্য; এই সংস্থা দুইটি সম্পর্কে বিশ্ববাসীর একটি গ্রহণযোগ্য বৈশ্বিক ধারণা এতদিন ছিল, কিন্তু ইউক্রেন ইস্যুতে এই সংস্থা দুটির কার্যকলাপে মানুষের সেই ধারণায় অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে~
সাধারণ মানুষের মতো 'রিসেপ তাইয়েব এরদোয়ান' সহ অনেক রাষ্ট্রনায়কেরাও ভাবতে শুরু করেছে~
জাতিসংঘ ও বিশ্ব-ব্যাংক ন্যাটোর মতো পশ্চিমা স্বার্থ রক্ষাকারী সংস্থায় পরিণত হচ্ছে না তো ?-?-?
যে কার্যকলাপ গুলির কারণে সংস্থা দুইটি এরূপ প্রশ্নের সম্মুখীন হচ্ছে ?-----
* এপর্যন্ত জাতিসংঘ যুদ্ধকে কেন্দ্র করে,আগ্রাসী বাহিনী বা দেশের প্রতি নিন্দা প্রস্তাব পাশ করতে, মোট দুইবার বিশেষ সাধারণ সভা আহবান করেছে; ১৯৮২ ও ২০২২ সালে । মূল উদ্যেশ্য ছিল রাশিয়ার বিপক্ষে বিশ্বের অন্যান্য দেশকে একটা প্লাটফর্মে দাড় করানো।
২০০১, ২০০৩ ও ২০১১ সালে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লিবিয়ায় আগ্রাসন চালালেও জাতিসংঘ এরূপ কোন উদ্যোগ নেয় নি।
সেক্ষেত্রে প্রশ্ন তো জগতেই পারে যে, জটিসংঘ কি রাশিয়া বিরোধী কোন পশ্চিমা জোট ???
তাছাড়া যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে জাতিসংঘ ইউক্রেন কে ১৭০ কোটি ডলার সহায়তা করার উদ্যোগ নিলেও; অদ্যবধি আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন বা ফিলিস্তিন এর জন্য যুদ্ধকালীন সময়ে এরূপ সহায়তার কোন উদ্যোগ নেয়নি।
ধরা হয় শুধু সিরিয়া'ই যুদ্ধের কারণে ২৫ হাজার ৫০০ কোটি ডলার এর বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, অন্যান্য দেশগুলির ক্ষয়ক্ষতির হিসাব আর নাই বা উল্লেখ করলাম ?
সেক্ষেত্রে প্রশ্ন তো উঠতেই পারে জাতিসংঘ কি কোন পশ্চিমা জোট ? যার দায়িত্ব শুধু পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করা ?
এবার আসি বিশ্ব ব্যাংকের কোথায়~
ইউক্রেন যুদ্ধের ৬ দিনের মাথায় তারা ইউক্রেনকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, সহজ শর্তে ৩০০ কোটি ডলার ঋণ দিচ্ছে ইউক্রেনকে এই সংস্থাটি। কিন্তু অতীত ইতিহাসে যুদ্ধকালীন সময়ে এই সংস্থাটি অন্যকোন দেশের সহায়তায় এভাবে এগিয়ে আসেনি। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন বা ফিলিস্তিন ইত্যাদি দেশ কখনোই যুদ্ধকালীন সময়ে এই সংস্থা থেকে এরূপ সহায়তা পায় নি । উল্টো আফগানিস্থান সহ অনেক দেশেই যুদ্ধকালীন সময়ে পূর্ব প্রতিশ্রুত ঋণ বা সহায়তা বন্ধ করে দিয়েছে এই সংস্থাটি।
সেক্ষেত্রে তো প্রশ্ন জাগতেই পারে, বিশ্বব্যাংক কি পরিবর্তিত হয়ে পশ্চিমা ব্যাংক হতে যাচ্ছে ?
একারণেই জাতিসংঘ ও বিশ্বব্যাংককে উদ্যেশ্য করে মান্নাদের গানের সাথে তাল মিলিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে~
তুমি কি সেই আগের মতই আছো, নাকি ব-দ-লে গে-ছো ?? খুব জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে ~ ~
Comments
Post a Comment