Skip to main content

সুধী সাবধান

 সুধী সাবধান~


কিছু সংখক মানুষ,  সুপরিকল্পিতভাবে ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে নিজেদের সুপারস্টার বানানোর নিমিত্তে, মুসলিমদের ধর্মীয় গুরুত্বপূর্ণ মাস রমজানকে বেছে নিয়েছে  অথবা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে ~

এবার সেই তালিকায় যুক্ত হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার "দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে"র শিক্ষিকা "আমোদিনী পাল" । 

উনি হিজাব পড়ার অপরাধে উক্ত স্কুলের অন্তত ২০ ছাত্রীকে বেধরকভাবে পিটিয়েছেন (লিংক কমেন্টস এ দেয়া আছে) ।


প্রশ্ন হচ্ছে~

১.

 উনি এই সময়-ই হটাৎ করেই হিজাব নিয়ে মেয়েদের গায়ে হাত তুললেন কেন ? 

দীর্ঘদিন যাবত উক্ত স্কুলে ঐ মেয়েরা হিজাব পড়ে ক্লাস করে আসছে, আগেও নয়/পরেও নয় , এই সময়ই~

যখন লতা সমাদ্দার এবং হৃদয় মন্ডল কে নিয়ে দেশে সাম্প্রদায়িক কথাবর্তা চালু রয়েছে, তখনই কেন হটাৎ এ আচরণ ?

২. 

তাওয়া গরম থাকতে  রুটি ছেকে নেওয়া বুদ্ধিমানের কাজ ~ হয়তো একারণেই  "আমোদিনী পাল" এই সময়টিকে-ই  পারফেক্ট ভেবেছেন, একদিকে সাম্প্রদায়িক ইস্যুতে দেশে বেশ গর্মাগরম অবস্থা,  অন্যদিকে রমজান মাস। এই সময় হিন্দু হিসেবে উনি ভাইরাল বা আলোচিত হওয়ার সুযোগ হাতছাড়া করবেন কেন ?

৩. 

উনি জানেন যে, হিজাব মুসলমানদের ধর্মীয় বিষয়, চাইলেই বিতর্ক এড়ানোর জন্য উনি  সহকারী প্রধান শিক্ষক  হিসেবে অন্য কোন মুসলিম শিক্ষক দিয়ে মেয়েদের শাস্তি দিতে পারতেন~

তাছাড়া হিজাব ইস্যুতে দীর্ঘদিন থেকে উপমহাদেশে এমনিতেই গরম অবস্থা বিরাজ করছে~

এছাড়াও বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক ইস্যুতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে~

এই সময় তিনি হিন্দু হয়ে  মুসলিমদের ধর্মীয় বিষয়ে নায়কগীরি ফলাতে গেলেন কেন ?

৪.

হয়তো রমজান মাসকে উপলক্ষ্য করে কোন একটি গোষ্ঠী বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রদায়িক ইস্যুতে হেয়প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত হয়েছে। 

তা না হলে মুসলিমদের ধর্মীয় গুরুত্বপূর্ণ এই মাসে একের পর এক অন্য একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী'হতে 

বিতর্ক তৈরী হবে কেন ? 

একটার পর একটা উস্কানিমূলক কর্মকাণ্ড দ্বারা বাংলাদেশকে সাম্প্রদায়িক ভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা নয় তো এটি ? 

হয়তো এই ঘটনার পর আরেকটি চমক অপেক্ষা করছে আমাদের জন্য ? 

তারপর আরেকটি ~~

৫. 

এমনও হতে পারে, কোন আন্তর্জাতিক চক্রান্তের ক্রীড়া-নক হিসেবে এরা দায়িত্ব পালন করে যাচ্ছে শুধুমাত্র~

এদের দায়িত্ব শুধুমাত্র পানি ঘোলা করা, ঠিকমতো পানি ঘোলা হলে মাছ শিকারে নেমে পড়বে হয়তঃ মহলটি ~

উল্লেখ্য; পাকিস্তানে যেমন মাছ শিকার করা অলরেডি কমপ্লিট। 

পাকিস্তানের পানি সবসময়ই ঘোলা থাকে বিধায় শিকারীদের মাছ শিকার করা সহজ হলেও বাংলাদেশে ততটা সহজ হবে না~

তারপরও সকলকে সাবধান থাকতে হবে~


শুধু সুধীজনকে সাবধান হলে চলবে না, সরকার-কেউ সাবধান হতে হবে, কঠোর হতে হবে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় পস্তাতে হবে~

Comments

Popular posts from this blog

ইসলাম এবং জঙ্গিবাদ

জানতে ইচ্ছে করে~ উপলক্ষ্য; ড: মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা। ক্ষুদ্র জ্ঞানে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তা হলো~ জনাব মুহাম্মদ সা: এর জীবনাচরণ-ই হলো ইসলাম। উনি যা করে দেখিয়েছেন, যা বলে গেছেন, তার নামই ইসলাম। পবিত্র কুরআন হচ্ছে ইসলামের সর্বোচ্চ পবিত্র ধর্মীয় গ্রন্থ, এরপর হাদিসের গ্রন্থ সমূহের অবস্থান। পবিত্র কোরআন এর অনেক কিছুই সাধারণ মানুষের জন্য বুঝতে পারাটা বেশ কঠিন বিধায়; বড় বড় ইসলামী দার্শনিক-গণ মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিতে বলেছেন।  উনাদের মতে পবিত্র কোরআন যদি থিওরি হয়, তাহলে মহানবী মুহাম্মদ সা: এর পুরো জীবনটাই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ।  অর্থাৎ পবিত্র কোরআন সৃষ্টিকর্তা প্রদত্ত্ব মতবাদ; আর মুহম্মদ সা: হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো মডেল, যাকে তিনি পুরোটা জীবন পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করিয়েছেন শুধুমাত্র মানব-জাতিকে শিক্ষা দেয়ার উদ্যেশ্যে ~ বলাহয়, মানব জাতির জন্য এমন কোন বিপদ/আপদ, বালা/মসিবত এবং সমস্যা আসবে না; যার সম্মুখীন মুহম্মদ স:-কে করা হয়নি~ অর্থাৎ চাইলেই মানুষ তার জীবনের যেকোন সমস্যায় বা পরিস্থিতিতে মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিয়ে উক্ত সমস্...

ঠাকুর_বাবার_ঝুলী

গল্পঃ উপমহাদেশীয় আশরাফুল মাখলুকাত হতে শকুনে'র বাচ্চার শিক্ষা লাভ~ এক শকুনের বাচ্চা, একদিন তার বাবার কাছে বায়না ধরল~ বাবা আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ। বাবা শকুন বলল ঠিক আছে আজ সন্ধ্যায় এনে দিব। বিকেলে বাবা শকুন উড়ে গেল আর আসার সময়  ছেলের জন্য শূকরের মাংস নিয়ে এলো, বাচ্চা শকুন খেতে গিয়ে বললো এটাতো শূকরের মাংস বাবা, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছিলাম? বাবা শকুন ধরাখেয়ে একটু লজ্জা পেল এবং বলল ঠিক আছে বাবা~আজকে মানুষের মাংস এনে দিব, কিন্তু মানুষের মাংস পাওয়া সহজ কিছু নায়, সারাদিন ওড়াউড়ি করার পরও মানুষের মাংস না পেয়ে ঘরে ফেরার সময় একটা মরা গরুর মাংস নিয়ে এলো। যথারীতি বাচ্চা শকুন  মাংস মুখে দিয়ে বললো~ আরে তুমিতো গরুর মাংস এনেছ, মানুষের মাংস কোথায় ? তখন বাবা বুঝতে পড়লো বাচ্চাকে রাম বুঝ দিয়ে লাভ নাই, মানুষের মাংসই খাওয়াতে হবে।  বাবা শকুনের  মাথায় একটা বুদ্ধি এলো, প্রথমে সে গরুর মাংস এর টুকরা মুখে নিয়ে সেখান থেকে উড়ে গিয়ে ফেলল হিন্দুদের মন্দিরের সামনে, আবার শূকরের মাংস এর টুকরোটা নিয়ে একটা মসজিদের সামনে ফেলে দিয়ে চলে এলো।  কিছুক্ষণের ...

সুখ তুমি কি ?

সুখ_তুমি_কি? বড়_জানতে_ইচ্ছে_করে_আমার_জানতে_ইচ্ছে_করে~ রুনা লায়লার বিখ্যাত গানের ধারাবাহিকতায় #কেনই_বা_ফিনল্যান্ডের_মানুষ_পৃথিবীর_সবথেকে_সুখী_মানুষ? আসুন জেনে নেই~ গত ৪ বছর হলো জাতিসংঘের "সাসটেইনেবল সল্যুউশন নেটওয়ার্ক" বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে "ফিনল্যান্ডে'র নাম ঘোষণা করছে।  প্রতিবেশি তিন দেশ নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড যথাক্রমে ফিনল্যান্ডের পরে ২য়, ৩য় ও ৪র্থ  স্থানে অবস্থান করছে। পক্ষান্তরে আমেরিকানদের অবস্থান ১৪ তম, ব্রিটিশদের অবস্থান ১৯ তম, জাপানিজদের অবস্থান অনেক নীচে,  কিন্তু কেন ? সুখ কি তাহলে অর্থের দ্বারা নিয়ন্ত্রিত নয় ? সুখ একটি মানবিক অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।  সুখের সাথে সামগ্রিক নিরাপত্তা, ভবিষ্যত নিয়ে নিশ্চিন্ত থাকা, মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা বিশেষ করে পারিবারিক বন্ধনে অটুট থাকা এবং স্বাধীনতা ইত্যাদি বিষয়  সম্পৃক্ত~ ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ~ এসব দেশের পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্য-সেবা ব্যবস্থার ওপর আস্থা আছে ৮০ শতাংশের বেশি মানুষের। উন্নত কর ব্যবস্থা ও সম্পদের পুনর্বন্টন...