Skip to main content

পান্তা_প্যাচালি: পান্তাভাত এর উপকারিতা~

 #জনস্বার্থে_পান্তা_প্যাচালি: 

বৃষ্টিবিহীন এই গ্রীষ্মের তাপদাহে সেহেরী বা ইফতারী হিসেবে পান্তা-ভাত রোজাদারদের জন্য কতটুকু উপকারী ?


লুঙ্গি-গেঞ্জি, মাছ-ভাত, ভাটিয়ালি-মুর্শিদী, রিক্সা-সাইকেলের মত পান্তা-ভাতও বাঙ্গালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হলেও, শুধুমাত্র মানসিকতার কারণে হারিয়ে যেতে বসেছে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ও সহজলভ্য এই খাবার-টি ।

আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের কারণে একসময় গরীবের খাবার হিসেবে পরিগণিত হওয়া "রুটি" ও "পান্তা-ভাতে'র মধ্যে "রুটি" বর্তমানে ভদ্রসমাজে নিত্য আহার্য হিসেবে গৃহীত হলেও ; পরিত্যাক্ত হয়েছে পান্তা ভাত । 

এখন বাংলাদেশের বাঙ্গলিসমাজ পহেলা বৈশাখে একদিনের জন্য বাঙালিয়ানা প্রদর্শনের নিমিত্তে পান্তা-ভাত আহার করলেও; এই উপকারী খাদ্যটিকে নিত্য আহার্যে পরিণত করেছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরালা ।

এছাড়াও বর্তমানে থাইল্যান্ড, মিয়ানমার, চীন এবং ইন্দোনেশিয়াতেও এই পান্তাভাত খাওয়া হচ্ছে দেদারছে~

বলাই-বাহুল্য, স্থানভেদে এই উপকারী খাদ্যটি'র নাম এবং প্রস্তুত প্রণালীতে কিছুটা ভিন্নতা আছে~


প্রশ্ন হচ্ছে~ সময়ের পরিক্রমায় ও আর্থসামাজিক অবস্থার উন্নতির কারণে গরীবের খাবার বলে পরিচিত এই খাদ্যটিকে আমরা পরিত্যাগ করলেও; জ্ঞানে বিজ্ঞানে ও অর্থনৈতিক ভাবে উন্নত অনেক জনগোষ্ঠী কেন এই খাদ্যটিকে তাদের নিত্য-আহার্য হিসেবে গ্রহণ করছে ??

এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকায়িত আছে ~ গ্রীষ্মের তাপদাহে'র দিনগুলিতে সেহেরী ও ইফতারী হিসেবে পান্তাভাত রোজাদারদের জন্য কতটুকু উপকারী~


এই পান্তা ভাতের ওপরেই গবেষণা করেছেন ভারতের "আসাম কৃষি বিশ্ববিদ্যালয়" এর বিজ্ঞানীদের একটি দল, যার নেতৃত্ব দিয়েছেন "কৃষি জৈব প্রযুক্তি বিভাগে'র অধ্যাপক "ড. মধুমিতা বড়ুয়া"।

এই গবেষণার ফলাফল পরবর্তীতে "এশিয়ান জার্নাল অব কেমিস্ট্রি'তে প্রকাশিত হয়।


দক্ষিণ-পূর্ব এশিয়া সহ বিশ্বের যেসব অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয় এবং যেসব দেশে ভাত প্রধান খাবার, মূলত সেসব দেশে ভাত পানিতে ভিজিয়ে খাওয়ার সংস্কৃতি চালু আছে অর্থাৎ পান্তাভাত খাওয়ার প্রচলন আছে।


গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে নানা ধরনের "মাইক্রোনিউট্রিয়েন্ট" বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। যেমন: আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক, ফসফরাস, ভিটামিন বি ইত্যাদি।


মধুমিতা বড়ুয়া বলেন~ তারা দেখেছেন সাধারণ ভাতের তুলনায় পান্তা-ভাতে এসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে।

           উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ১০০ মিলিগ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমাণ থাকে ৩.৫ মিলিগ্রাম। কিন্তু ১২ ঘণ্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে এর পরিমাণ বেড়ে গিয়ে হয় ৭৩.৯ মিলিগ্রাম।

           একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। ১০০ মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে ২১ মিলিগ্রাম, সেখানে পান্তা ভাতে এর পরিমাণ দাঁড়ায় ৮৫০ মিলিগ্রাম।

গবেষণায় দেখা গেছে, একইভাবে অন্যান্য খাদ্য উপাদানগুলিও পান্তা-ভাতে অনেক বৃদ্ধি পায়~


মনে প্রশ্ন জগতেই পারে, যে পন্তায় পুষ্টিদায়ক পদার্থ বৃদ্ধিপায় কিভাবে ?

দীর্ঘ ১০/১২ ঘণ্টা পানিতে ভাত ভিজিয়ে রাখার কারণে পানি ও ভাতের মধ্যে একধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে। এসময় পানির নিচের ভাত বাতাস বা অক্সিজেন এর সংস্পর্শ পায় না। একারণে পত্রের ভিতর এনারবিক ফার্মেনটেশন এর ঘটনা ঘটে। 


"ভাতের মধ্যে ফাইটেটের মতো যে এন্টি-নিউট্রিশনাল ফ্যাক্টর আছে সেটা আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিংকের মতো পুষ্টিকর পদার্থকে বেঁধে রাখে।

ফলে ভাত খাওয়ার পরেও মানুষের শরীর এসব গ্রহণ করতে পারে না।

কিন্তু ফারমেন্টেশনের (পানির সাথে ভাতের বিক্রিয়া) কারণে পান্তা ভাতের ফাইটেট দুর্বল হয়ে পড়ে এবং তখন পুষ্টিকর পদার্থগুলো উন্মুক্ত হয়ে পড়লে আমাদের শরীর সেগুলো গ্রহণ করতে পারে," বলেন মধুমিতা বড়ুয়া।


বিজ্ঞানীরা বলছেন, পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে।

"মধুমিতা বড়ুয়া" বলেন, দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন, যেটা পান্তা ভাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়।

শরীরে হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম। শরীরে নিঃসৃত এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম।


"মধুমিতা বড়ুয়া" বলেন, এছাড়াও তারা গবেষণায় দেখেছেন যে পান্তা ভাতে প্রচুর পরিমাণে এমন উপাদান আছে, যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে এবং শরীরকে ঠাণ্ডা রাখে। 

তাছাড়া পান্তাভাত কোলেস্টোরেল কমাতেও সাহায্য করে।

এছাড়াও পান্তা ভাতে রয়েছে~ "আইসোরহ্যামনেটিন-সেভেন-গ্লুকোসাইড-ফ্ল্যাভোনয়েড এর মত মেটাবলাইটস" যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।"


তিনি জানান, গবেষণায় তারা দেখেছেন যে পান্তা ভাতে ল্যাকটিক এসিড এবং এমন ব্যাকটেরিয়া রয়েছে যা সাধারণত দই-এর মধ্যে পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।  


"আসাম কৃষি বিশ্ববিদ্যালয়" এর গবেষণায় পান্তা ভাতের কোনো খারাপ দিক পাওয়া যায় নি।

তবে ডায়াবেটিক রোগীদের জন্য এই খাবার ক্ষতিকর কীনা সেটা জানতে তারা এখনও কাজ করে চলেছেন।


তবে "মধুমিতা বড়ুয়া" বলেছেন, ১২ ঘণ্টারও বেশি সময় ধরে ভাতের ফারমেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হতে পারে এবং সেই পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাজ ম্যাজ ম্যাজ করতে পারে ও ঘুম পেতে পারে।


এছাড়াও পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা না হয়, তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। তিনি জানান, সেই ভাত খেলে মানুষ অসুস্থ হতে পারে।


এখন আপনারাই বলুন; বৃষ্টিবিহীন এই গ্রীষ্মের তাপদাহে সেহেরী ও ইফতারী হিসেবে পান্তা-ভাত রোজাদারদের জন্য কতটুকু উপকারী ?

Comments

Popular posts from this blog

ইসলাম এবং জঙ্গিবাদ

জানতে ইচ্ছে করে~ উপলক্ষ্য; ড: মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা। ক্ষুদ্র জ্ঞানে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তা হলো~ জনাব মুহাম্মদ সা: এর জীবনাচরণ-ই হলো ইসলাম। উনি যা করে দেখিয়েছেন, যা বলে গেছেন, তার নামই ইসলাম। পবিত্র কুরআন হচ্ছে ইসলামের সর্বোচ্চ পবিত্র ধর্মীয় গ্রন্থ, এরপর হাদিসের গ্রন্থ সমূহের অবস্থান। পবিত্র কোরআন এর অনেক কিছুই সাধারণ মানুষের জন্য বুঝতে পারাটা বেশ কঠিন বিধায়; বড় বড় ইসলামী দার্শনিক-গণ মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিতে বলেছেন।  উনাদের মতে পবিত্র কোরআন যদি থিওরি হয়, তাহলে মহানবী মুহাম্মদ সা: এর পুরো জীবনটাই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ।  অর্থাৎ পবিত্র কোরআন সৃষ্টিকর্তা প্রদত্ত্ব মতবাদ; আর মুহম্মদ সা: হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো মডেল, যাকে তিনি পুরোটা জীবন পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করিয়েছেন শুধুমাত্র মানব-জাতিকে শিক্ষা দেয়ার উদ্যেশ্যে ~ বলাহয়, মানব জাতির জন্য এমন কোন বিপদ/আপদ, বালা/মসিবত এবং সমস্যা আসবে না; যার সম্মুখীন মুহম্মদ স:-কে করা হয়নি~ অর্থাৎ চাইলেই মানুষ তার জীবনের যেকোন সমস্যায় বা পরিস্থিতিতে মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিয়ে উক্ত সমস্...

ঠাকুর_বাবার_ঝুলী

গল্পঃ উপমহাদেশীয় আশরাফুল মাখলুকাত হতে শকুনে'র বাচ্চার শিক্ষা লাভ~ এক শকুনের বাচ্চা, একদিন তার বাবার কাছে বায়না ধরল~ বাবা আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ। বাবা শকুন বলল ঠিক আছে আজ সন্ধ্যায় এনে দিব। বিকেলে বাবা শকুন উড়ে গেল আর আসার সময়  ছেলের জন্য শূকরের মাংস নিয়ে এলো, বাচ্চা শকুন খেতে গিয়ে বললো এটাতো শূকরের মাংস বাবা, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছিলাম? বাবা শকুন ধরাখেয়ে একটু লজ্জা পেল এবং বলল ঠিক আছে বাবা~আজকে মানুষের মাংস এনে দিব, কিন্তু মানুষের মাংস পাওয়া সহজ কিছু নায়, সারাদিন ওড়াউড়ি করার পরও মানুষের মাংস না পেয়ে ঘরে ফেরার সময় একটা মরা গরুর মাংস নিয়ে এলো। যথারীতি বাচ্চা শকুন  মাংস মুখে দিয়ে বললো~ আরে তুমিতো গরুর মাংস এনেছ, মানুষের মাংস কোথায় ? তখন বাবা বুঝতে পড়লো বাচ্চাকে রাম বুঝ দিয়ে লাভ নাই, মানুষের মাংসই খাওয়াতে হবে।  বাবা শকুনের  মাথায় একটা বুদ্ধি এলো, প্রথমে সে গরুর মাংস এর টুকরা মুখে নিয়ে সেখান থেকে উড়ে গিয়ে ফেলল হিন্দুদের মন্দিরের সামনে, আবার শূকরের মাংস এর টুকরোটা নিয়ে একটা মসজিদের সামনে ফেলে দিয়ে চলে এলো।  কিছুক্ষণের ...

সুখ তুমি কি ?

সুখ_তুমি_কি? বড়_জানতে_ইচ্ছে_করে_আমার_জানতে_ইচ্ছে_করে~ রুনা লায়লার বিখ্যাত গানের ধারাবাহিকতায় #কেনই_বা_ফিনল্যান্ডের_মানুষ_পৃথিবীর_সবথেকে_সুখী_মানুষ? আসুন জেনে নেই~ গত ৪ বছর হলো জাতিসংঘের "সাসটেইনেবল সল্যুউশন নেটওয়ার্ক" বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে "ফিনল্যান্ডে'র নাম ঘোষণা করছে।  প্রতিবেশি তিন দেশ নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড যথাক্রমে ফিনল্যান্ডের পরে ২য়, ৩য় ও ৪র্থ  স্থানে অবস্থান করছে। পক্ষান্তরে আমেরিকানদের অবস্থান ১৪ তম, ব্রিটিশদের অবস্থান ১৯ তম, জাপানিজদের অবস্থান অনেক নীচে,  কিন্তু কেন ? সুখ কি তাহলে অর্থের দ্বারা নিয়ন্ত্রিত নয় ? সুখ একটি মানবিক অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।  সুখের সাথে সামগ্রিক নিরাপত্তা, ভবিষ্যত নিয়ে নিশ্চিন্ত থাকা, মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা বিশেষ করে পারিবারিক বন্ধনে অটুট থাকা এবং স্বাধীনতা ইত্যাদি বিষয়  সম্পৃক্ত~ ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ~ এসব দেশের পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্য-সেবা ব্যবস্থার ওপর আস্থা আছে ৮০ শতাংশের বেশি মানুষের। উন্নত কর ব্যবস্থা ও সম্পদের পুনর্বন্টন...