কোন মানুষই আসলে অন্ধ অনুসরণ বা অনুকরণ যোগ্য নয়~
অন্যভাবে বলতে গেলে বলা উচিত, কাউকেই অন্ধ ভাবে অনুসরণ বা অনুকরণ করা উচিৎ নয়~
প্রতিটি মানুষই আলাদা একেকটি সত্বা, প্রতিটি মানুষের চিন্তা, চেতনা, বিবেক ও বুদ্ধিতে কোথাও না কোথাও পার্থক্য আছেই । এখানেই সৃষ্টিকর্তার সফলতা বা মাহাত্য। বিষয়টি সহজভাবে বুঝতে আমরা আমাদের আঙ্গুলের রেখাবিন্যাসের বিষয়টি সামনে আনতে পারি~
প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপে যেমন সূক্ষাতিসূক্ষ হলেও পার্থক্য থাকে, তেমনই অন্যসব ক্ষেত্রেও~
তাছাড়া স্থান ও কাল বা সময়ের প্রভাবও মানুষে মানুষে ভিন্নতার ক্ষেত্রে একটি বড় নিয়ামক। আজ থেকে কয়েকশো বছর পূর্বে যে কাজটি সৃষ্টি জগতের জন্য অনুকূল ছিল, বর্তমান সময় ঐ ধরনের কাজই মানুষের জন্য ক্ষতিকর হিসেবে গণ্য হতে পারে~
আবার আফ্রিকার কোন প্রত্যন্ত অঞ্চলে যে কাজটি বা কর্মটি বা যে মানুষটি উক্ত অঞ্চলের জন্য জনহিতকর, তা আমাদের এইখানে নাও হতে পারে~
আমরা সাধারণত বাচ্চাকাচ্চাদের বিখ্যাত ব্যক্তিদের জীবনী শুনিয়ে তাদের মত হতে বলি, আবার বড় হয়েও আমরা অনেকেই গুরুজন বা বিখ্যাত ব্যাক্তিদের অন্ধ অনুকরণ এর চেষ্টা করে থাকি~
বিষয়টি আসলে কতটা যৌক্তিক ?
“রেনে দেকার্তে (Rene Descartes) ১৭ শতকের একজন ফরাসি গণিতবিদ এবং দার্শনিক। আমরা যারা বিজ্ঞানের ছাত্র তারা Cartesian coordinate system এর সাথে নিশ্চয় পরিচিত? এই কো-অর্ডিনেটের জনক এই "রেনে দেকার্তে"। অনেকেই উনাকে বিজ্ঞানী নিউটনের গুরু এবং আধুনিক পশ্চিমা দর্শনের জনক মনে করে থাকেন।
এইরকম একজন বিখ্যাত মানুষ বিশ্বাস করতেন যে, মানুষ ছাড়া প্রাণী জগতের সব কিছুই অনুভূতিশূন্য।
দেকার্তের মতে অনুভূতিশূন্য হওয়ায় মানুষ ভিন্ন অন্য কোন প্রজাতির প্রাণীর প্রতি দয়া দেখানোর প্রয়োজন নেই। পশুদের প্রতি নিষ্ঠুরতার একটি নৈতিক ভিত্তি দেকার্তের দর্শনের ভেতর খুঁজে পাওয়া যায়।
"চার্লস ডারউইন" এর কথা আমরা সকলেই জানি, এমনকি তার বিখ্যাত বিবর্তনবাদের কথাও আমরা কমবেশি সকলেই জানি। তিনি ১৯ শতকের শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজন ছিলেন। তিনি যেহেতু বিবর্তনবাদের তত্ব দিয়েছেন, যার অর্থ দাড়ায় তিনি অবশ্যই বিবর্তনবাদে বিশ্বাস করতেন~
বিবর্তনবাদ অনুসারে মানুষ আর পশুর মধ্যে কিন্তু ব্যাসিক কোন পার্থক্য নেই, কারণ পশু থেকেই বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি।
এই দৃষ্টিভঙ্গি ধারণ করার অর্থ দাঁড়ায় - মানুষ একটি বিবর্তিত প্রাণী ছাড়া আর কিছু নয়, অর্থাৎ মানুষের জীবনের কোন উদ্যেশ্য বা লক্ষ্য নেই, এমনকি আধ্যাত্মিক ভাবেও মানুষ উদ্দেশ্যহীন। পশুদের মত মৃত্যুই মানব জীবনের পরিসমাপ্তি ঘটায়, পশুদের মতোই মানুষও মৃত্যু পর্যন্ত খাও/দাও আর শক্তি প্রয়োগের মাধ্যমে সবকিছু নিজের করে নাও। অর্থাৎ উদ্যেশ্যহীন জীবন~
উদ্দেশ্যহীন জীবনে মানবিকতা বলে কোন শব্দের অস্তিত্ব থাকতে পারে কি ? অর্থাৎ মানুষসহ প্রাণীজগতের সকল আচরণ হচ্ছে শুধুমাত্র পশু প্রবৃত্তি।
তবে বর্তমান যুগে মানুষের কার্যকলাপ, এমন কি শক্তিধর রাষ্ট্রগুলির কার্যকলাপ দেখে মনে হতেই পারে যে, মানুষ মনে হয় সত্যিই বিবর্তনবাদের মাধ্যমে কোন জন্তু/জানোয়ার থেকেই উৎপত্তি হয়েছে~
এখন অনেককেই বলতে শোনা যায়, নীতি নৈতিকতা গোল্লায় যাক, যেকোনো মূল্যে জিততে পারাটাই শেষ কথা।
এখন নীতিনৈতিকতা, আদর্শ ও বিবেককে মানুষের উদ্যেশ্য সাধনে প্রতিবন্ধকতা ভাবা হয়, অথচ এগুলির দ্বারাই মানুষকে পশু থেকে আলাদা করা হয়।
"উইলিয়াম শকলি" এর নাম হয়তঃ আমরা অনেকেই জানি না, উনি সেমিকন্ডাক্টিং ট্রাঞ্জিস্টর আবিষ্কারকদের একজন এবং নোবেল লরিয়েট। আজকের কিংবদন্তীতুল্য সিলিকন ভ্যালির শুরুটা উনার হাত ধরেই। সেমিকন্ডাক্টিং ফিজিক্সে উনার জুড়ি নেই বললেই চলে।
অসাধারণ প্রতিভাবান এই বিজ্ঞানী বিবর্তনবাদের ভক্ত এবং তিনি মনে করতেন যে, মানব সমাজে জেনেটিক্যালি যারা দুর্বল তাঁদের বেঁচে থাকবার দরকার নেই। কেবলমাত্র বংশগত বা জাতিগত ভাবে যারা সবল তারাই পৃথিবীতে বেঁচে থাকবার উপযুক্ত। এককথায় এই ভাবধারায় বিশ্বাসীরা survival of the fittest ধারনাটিকে মানব সমাজে সর্বস্তরে প্রতিষ্ঠিত দেখতে চান।
হিটলারের আগ্রাসন থেকে শুরু করে বর্তমানের ইসরায়েল, আমেরিকা, রাশিয়া ও যুক্তরাজ্য সহ পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর কার্যকলাপ "উইলিয়াম শকলি" এর দর্শনকে যথাযথভাবে সমর্থন করে বলেই মনে হয়।
তাছাড়া আমাদের দেশের বা সমাজের ক্ষমতাবান লোকজনের কার্যকলাপও এই বিজ্ঞানীর দর্শন বা বিশ্বাসকেই সমর্থন করে বলে মনেহয়।
যারা অত্যন্ত চিন্তাশীল এবং জ্ঞানী তাঁদের ধ্যানধারণা আমাদের আকর্ষিত করে বটে, কিন্তু আবার একই সাথে তাঁদের চিন্তার ভেতর সর্বনাশের বীজ-ও লুকিয়ে থাকে। তাহলে মোদ্দাকথা বা সারাংশ কি দাঁড়াল?
আমার মনে হয় যে শিক্ষাটি আমাদের সকলের নেওয়া উচিৎ তা হচ্ছে "মানুষ"~ সে যত প্রতিভাবানই হোন না কেন, জন্মগত ভাবেই চিন্তায় এবং বিশ্লেষণে তার সীমাবদ্ধতা আছে।
প্রতিভার মাপকাঠিতে যারা শীর্ষে, তাঁরা কখনো-কখনো কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকেন বটে, কিন্তু অনেক ক্ষেত্রেই খুব সহজ কিছু-কিছু জিনিসও তাঁরা ধরতে পারেন না বা এড়িয়ে জান।
কাজেই এঁদের কাউকে অন্ধ অনুসরণের কোনই যৌক্তিক কারণ নেই।
শেষ পর্যন্ত নিজের মত করেই জীবন ও জগতকে বুঝে নিতে হয়, নিজের চিন্তাচেতনা, মননশীলতা ও বিবেকের মাধ্যমেই নিজের জীবনকে পরিচালিত করতে হয় বা করা উচিৎ ।
কাওকে অন্ধভাবে অনুসরণ বা অনুকরণ না করাই উত্তম~
আমার অত্যন্ত প্রিয় ছোটভাই, Cuet এর teacher Sadiqul Islam এর প্রতি কৃতজ্ঞ লেখাটির বিষয়ে সহযোগিতা করার জন্য~
Comments
Post a Comment