#টিপ_নিয়ে_টেপা_টিপি:~
বাঙালি যে কতটুকু হুজুগে, সেটি আবার প্রমাণ হলো এই টিপ নিয়ে কাণ্ডকারখানায়~
ইভ টিজিং কোন দেশ বা কোন জাতিতে নেই ? যেখানে মানুষ আছে, যেখানে কৈশোর ও যৌবন আছে, যে দেশ বা সোসাইটিতে একই সঙ্গে ছেলে ও মেয়ে উভয় প্রজাতির মানুষ বাস করে, সেখানেই ইভ টিজিং আছে। হয়তো তার ধরন-ধারণ ও প্রয়োগে ভিন্নতা আছে, কিন্তু আছে, সব জায়গায় এমন কি সব সভ্যতায় ইভ টিজিং ছিল, আছে এবং থাকবে।
তবে স্থান, বয়স এবং পাত্র ভেদে; এমন কি ভাষার ব্যবহারে এটি গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য হতে পারে~
আমরা যখন কৈশোর এবং যৌবনের সন্ধিক্ষণে ছিলাম , তখন আমাদের সমবয়সী মেয়েদের সাথে যখন রাস্তা ক্রস করতাম তখন যে আমরাও দু/চার কথা বা উক্তি মেয়েদের উদ্যেশ্যে বলতাম না, তা কিন্তু নয়? আবার মেয়েরাও যে সেসব কথা বা উক্তি ইনজয় করতো না, তাও কিন্তু নয় । সেসময় মেয়েরা যখন একত্রিত হয়ে গল্পগুজব করতো তখন তাদের বেশিরভাগ গল্পের বিষয়ই থাকতো`~ কোন ছেলে তাদের দেখে কি কমেন্টস করেছে, তা নিয়ে হাসি তামাসা ~
আমরা যখন বড় হয়ে গেলাম, তখন দেখতে ও শুনতে পেলাম যে, ইভ টিজিং কে কেন্দ্র করে বিভিন্ন মহিলা-স্কুল/কলেজের সামনে থেকে ছেলেদের গ্রেফতার করা হচ্ছে ~
বুঝতে পারলাম ইভ টিজিং এর ধরন/ধারণ ও প্রয়োগ বদলে গেছে~
আর এখন শুনতে ও দেখতে পাচ্ছি ইভ টিজিং কে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের হাতিয়ার বানানো হচ্ছে ~
আর কিছু সংখক বেকুব মানুষ কোন ধরনের যাচাই/বাছাই না করে তিল কে তাল বানিয়ে ছাড়ছে মুহূর্তের মধ্যে~
আর যদি ঘটনার সাথে কোন মহিলার সম্পৃক্ততা থাকে তাহলে তো কথাই নেই, আমাদের দেশের কিছু সংখক পুরুষ যাদের মেয়েদের কথা শুনলেই ~~~
তারা যুক্তি তর্কের মাথা খেয়ে, যাচাই বাছাইয়ের ধার না ধেরে ঐ মহিলাদের তালে নাচতে শুরু করে~
নিজেকে জিজ্ঞেস করলেই তো হয়, টিপ কে কেন্দ্র করে একটি মানুষ (যদি মানুষ হয়!) কি এমন বলতে পারে ?
তবে যিনি মানুষের পর্যায়ে পড়েন না, তিনি অনেক কিছুই বলতে পারেন?
কিন্তু সেই অনেক কিছুই বা কত কিছু ?~ যা স্বামীর কাছেও উচ্চারণ যোগ্য নয় ? টিপ নিয়ে কতটুকু নোংরা কথা বলা সম্ভব ?
কিছু সংখক কুলাঙ্গার বিষয়টিকে আবার সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখছেন, তারা একটি টিপ কে কেন্দ্র করে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম নষ্টের পাঁয়তারা করছে।
এর আগেও আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কয়টি ঘটনা প্রত্যক্ষ করেছি, তার সবগুলিই ছিল অত্যন্ত পরিকল্পিত ও বিশেষ মহলের স্বার্থ হাসিলের পাঁয়তারা অথবা কোন না কোন আন্তর্জাতিক চক্রান্তের ফসল~
রমজানের রোজা কে কেন্দ্র করে, কোন স্বার্থান্বেষী মহল এর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বহির্বিশ্বে প্রশ্ন তোলার পাঁয়তারা নয় তো এটি ~ ?~
বিষয়টি শুধু ভেবে দেখা নয়, তদন্ত করেও দেখা উচিৎ~
কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশে মুসলিম নারীদের হিজাব পড়া নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেলো বা যাচ্ছে~
অথচ পাশের মুসলিম প্রধান বাংলাদেশে অনেক ভিন্ন ধর্মাবলম্বী বসবাস করলেও কোন বিষয়ে বিতর্ক হচ্ছে না~ এতে অনেকেরই গাত্রদাহ হতে পারে~
এখন সেটিকে ব্যালান্স করতে বা মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য বাংলাদেশে হিন্দুদের টিপ পরা নিয়ে বিতর্ক সৃষ্টির পায়তারা নয় তো এটি ?
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা বাঙ্গালী, আমরা বাংলাদেশী, দেশের ক্ষেত্রে আমাদের মধ্যে হিন্দু/মুসলিম কোন ভেদাভেদ নেই। আমরা সাধারণ মানুষরা একে অপরের সাথে মেসামেশি করতে ঘুর্ণক্ষরেও কোনদিন মাথায় আনি না যে কে মুসলিম, কে হিন্দু বা কে বৌদ্ধ ?
আমার/আমাদের বন্ধু, ছোট ভাই, বড়ভাই অনেকেই আছে হিন্দু ও বৌদ্ধ; কখনও তারা কেউ বলতে পারবে যে আমদের আচরণে কখনো সেরকম কিছু প্রকাশ পেয়েছে ?
ইভ টিজিং এর বিষয়টি ইভ টিজিং এর আওতাভুক্ত-ই রাখা হোক; অথবা একজন পুরুষ কর্তৃক একজন নারীকে নাজেহাল বা নির্যাতন করার মধ্যে সীমাবদ্ধ রাখা হোক; দয়া করে এর গণ্ডি যেন আর বাড়ানো না হয়, সেই কামনাই করি~
সেই সাথে যে সমস্ত কুলাঙ্গার বাংলাদেশী বাঙালি বিষয়টিকে তাল দিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে যাচ্ছেন~ তাদের প্রতি শুধু ধিক্কার নয়, এমন ~~~ গালি দেই ~~~
Comments
Post a Comment