Skip to main content

 টিপ কাণ্ড কতটুকু সাম্প্রদায়িক ?

যারা এটাকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেশকে বিতর্কিত করার পাঁয়তারা করছে, তারা নিজেরা কতটুকু অসাম্প্রদায়িক?


আমি আগের পোস্টে ইভ টিজিং এর আদলে টিপ কণ্ডকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, অনেকেই বলতে চেয়েছেন এটা ইভটিজিং এর চাইতেও বেশী কিছু ~

হতে পারে এটি ইভ টিজিং এর চাইতেও বেশিকিছু, তাহলে এটিকে একজন বিপথগামী পুরুষ কর্তৃক নারী নির্যাতন ভাবা যেতে পারে, তদনুযায়ী এর বিচার চাওয়া যেতে পারে~

না তাও না, এটি একটি সাম্প্রদায়িক হামলা বা হেনস্তা~

আমি জানি না এটি কেন সাম্প্রদায়িক হেনস্তা বা কোন পর্যায়ের সাম্প্রদায়িক হেনস্তা ?

সিঁদুর আর পৈতা ব্যতীত হিন্দু চেনার কোন উপায় আছে কি ? টিপ তো বাঙ্গালী অধিকাংশ মেয়েরাই পরে, শাড়ির সাথে টিপ পরে না এমন বাঙ্গালী মেয়ে আছে না কি বাংলাদেশে ? আমার বউয়ের কালেকশন এ অজস্র টিপ ছিল একসময়, এখনও আছে~

যদি ঐ ভদ্রমহিলা ঐ সময় সিঁদুর পড়া না থাকেন, তাহলে উনাকে হিন্দু মহিলা হিসেবে চিহ্নিত করলেন কি ভাবে ঐ বিকৃত রুচির মানুষ টি ? 

না কি টিজিং করার আগে মহিলাকে কালেমা বলতে বলেছিলেন, যেমন মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের চিহ্নিত করতে পাকবাহিনী কালেমা পড়তে বলতো ?

টিপ পড়ার কারণে একজন মহিলাকে হিন্দু হিসেবে ভেবে নেয়ার মত অবাস্তব যুক্তি আর হতে পারে না~


আমার স্ত্রী এজীবনে রাস্তাঘাটে চলাচল করা অবস্থায় অন্তত ৭/৮ জন পুরুষকে জনসম্মুখেই চর মেরেছে, এরকম অনেক প্রতিবাদী মেয়ে আছে যাদের দ্বারা অনেক বিকৃত মনা পুরুষ~~~

আবার অনেকে মেয়ে আছে অনিচ্ছা সত্যেও সহ্য করে যায়~

প্রতিটি দেশে, প্রতিটি জাতিতে, প্রতিটি গোষ্ঠীতে এমন বিকৃত মনা মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে~

কৈ আমার স্ত্রীর মনে তো কখনো আসে নাই যে, উক্ত বিকৃত মনা পুরুষ গুলির কে হিন্দু আর কে মুসলমান ? ও প্রতিবাদ করেছে একজন বিকৃত মনা পুরুষের বিরুদ্ধে, কোন মুসলমান বা কোন হিন্দুর বিপক্ষে নয়।


আচ্ছা না হয়, ধরেই নিলাম যে উক্ত লোকটি নিশ্চিতভাবে মহিলাটিকে হিন্দু জেনেই গালিগালাজ করেছে~ সেক্ষেত্রে অবশ্যই বিষয়টিকে সাম্প্রদায়িক তকমা দেয়া যেতে পারে~ 


কিন্তু যারা এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকেই একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করছে বা করার পাঁয়তারা করে যাচ্ছে, তারা নিশ্চয় নিজেদেরকে অসাম্প্রদায়িক হিসেবে দাবি করে ? 

কারণ সাম্প্রদায়িক ব্যক্তি তো সাম্প্রদায়িকতার বিপক্ষে কথা বলতে পারে না নিশ্চয় ?


একজন অসাম্প্রদায়িক ব্যক্তি তো তিনিই~

যিনি যেকোন সপ্রদায়িক নিপীড়ন ও নির্যাতনের বিপক্ষে দাড়াবেন ~ 

যিনি ইহুদীদের দ্বারা মুসলিম নির্যাতন, হিন্দুদের দ্বারা মুসলিম নির্যাতন , মুসলিমদের দ্বারা হিন্দু নির্যাতন ____ সহ সকল সাম্প্রদায়িক নির্যাতনের বিপক্ষে দাড়াবেন, তিনিই তো অসাম্প্রদায়িক ব্যক্তি বা মানুষ~


আশ্চর্যের বিষয় হচ্ছে~

আজকে যারা এই টিপ কান্ডকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে বাংলাদেশ কে হেয় করার প্রতিযোগিতায় নেমেছে, তাদের অতীত ইতিহাস ঘেঁটে দেখুন প্লিজ~

তাদের ফেসবুক আইডি ঘেঁটে দেখুন প্লিজ~

অধিকাংশের ক্ষেত্রে, হিন্দু কর্তৃক মুসলমান দের উপর নির্যাতনের ঘটনা গুলির ক্ষেত্রে কোন প্রতিবাদ লিপি দেখবেন না~

ইহুদি কর্তৃক মুসলিম নিধনের ক্ষেত্রে কোন প্রতিবাদ লিপি পাবেন না~

রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধনের বিপক্ষে কথা বলার তো প্রশ্নই আসে না ~

কিন্তু বাংলাদেশে যে কোন ছোট/বড়, হিন্দু/মুসলিম সমস্যায় তারা লাফিয়ে দাড়িয়ে-জান ~

দেশ গেল, দেশ গেল বলে চিল্লাতে থাকেন~

বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ প্রমাণ করার জন্য যেন উঠে পড়ে লেগে যান তারা~


আপনি যখন একটি বিষয়ের কথা বলবেন এবং অন্য বিষয় গুলি এড়িয়ে যাবেন, তখন নিশ্চয় আপনি পক্ষপাত দুষ্ট ?

আপনি যখন সবসময় একটি ধর্মের পক্ষ টেনে কথা বলবেন, অন্য ধর্মীয় বিষয়গুলি এড়িয়ে যাবেন, তখন নিশ্চয় আপনি পক্ষপাতদুষ্ট অর্থাৎ আপনি একজন সাম্প্রদায়িক ব্যক্তি~


আপনি সাম্প্রদায়িক হয়ে , ভিতরে সাম্প্রদায়িকতা পুষিয়ে রেখে অসাম্প্রদায়িকতার ভান ধরে বাংলাদেশ কে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পায়তারা করতে পারেন না ~ 

তাহলে কারও এজেন্ডা বাস্তবায়ন করছেন না তো আপনি ?

উপমহাদেশের মধ্যে বাংলাদেশ-ই একমাত্র দেশ ~ যেখানে এখনও সাম্প্রদায়িক শক্তি সেইভাবে ক্ষমতায় আসতে পারে নি ~ 

এখনও এদেশে সব ধর্মের মানুষ মিলে মিশে বাস করে~ এমন কি ধর্মীয় সংখ্যা লঘুরা এখনও এদেশে সবকিছুতেই অগ্রাধিকার পায়~


সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে উগ্র সাম্প্রদায়িক শক্তি-কে সাফল্যের সাথে দমনের জন্য সাধুবাদ জানাচ্ছে, যা অনেকেরই বা অনেক দেশেরই ভালো লাগছে না~


আমাদের দেশের তথাকথিত এক-চোখা কিছু সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ, ও ফেসবুক ব্যবহার কারী যারা শুধু একটি ধর্মের প্রতিনিধিত্ব করেন~

তারা উনাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন না তো ? যারা শেখ হাসিনা বা বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ দমনের সফলতাকে ম্লান করে দিতে চায় ? বা ভালো চোখে দেখে না ? 


আমি আমার বন্ধু বান্ধব ও পরিচিত-জন-দের রেসপেক্ট-এ কথা গুলি বললাম~

আপনারা আপনাদের পরিচিতদের মধ্য হতে~ যারা টিপ বিষয়টিকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জিকির তুলেছে~ তাদের অতীত ইতিহাস ঘেঁটে দেখুন, ফেসবুক আইডি তে ঢুকে দেখুন~ 

অধিকাংশ ক্ষেত্রেই আমার কথার সত্যতা পাবেন বলেই মনেকরি~


চাইলে আমার আইডি তেও ঢুকে দেখতে পারেন~ কারণ অনেক বড় বড় কথা বলে ফেলেছি আমি বিষয়টিকে কেন্দ্র করে~

Comments

Popular posts from this blog

ইসলাম এবং জঙ্গিবাদ

জানতে ইচ্ছে করে~ উপলক্ষ্য; ড: মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা। ক্ষুদ্র জ্ঞানে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তা হলো~ জনাব মুহাম্মদ সা: এর জীবনাচরণ-ই হলো ইসলাম। উনি যা করে দেখিয়েছেন, যা বলে গেছেন, তার নামই ইসলাম। পবিত্র কুরআন হচ্ছে ইসলামের সর্বোচ্চ পবিত্র ধর্মীয় গ্রন্থ, এরপর হাদিসের গ্রন্থ সমূহের অবস্থান। পবিত্র কোরআন এর অনেক কিছুই সাধারণ মানুষের জন্য বুঝতে পারাটা বেশ কঠিন বিধায়; বড় বড় ইসলামী দার্শনিক-গণ মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিতে বলেছেন।  উনাদের মতে পবিত্র কোরআন যদি থিওরি হয়, তাহলে মহানবী মুহাম্মদ সা: এর পুরো জীবনটাই হচ্ছে তার ব্যবহারিক প্রয়োগ।  অর্থাৎ পবিত্র কোরআন সৃষ্টিকর্তা প্রদত্ত্ব মতবাদ; আর মুহম্মদ সা: হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো মডেল, যাকে তিনি পুরোটা জীবন পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করিয়েছেন শুধুমাত্র মানব-জাতিকে শিক্ষা দেয়ার উদ্যেশ্যে ~ বলাহয়, মানব জাতির জন্য এমন কোন বিপদ/আপদ, বালা/মসিবত এবং সমস্যা আসবে না; যার সম্মুখীন মুহম্মদ স:-কে করা হয়নি~ অর্থাৎ চাইলেই মানুষ তার জীবনের যেকোন সমস্যায় বা পরিস্থিতিতে মুহম্মদ সা: এর জীবন থেকে শিক্ষা নিয়ে উক্ত সমস্...

ঠাকুর_বাবার_ঝুলী

গল্পঃ উপমহাদেশীয় আশরাফুল মাখলুকাত হতে শকুনে'র বাচ্চার শিক্ষা লাভ~ এক শকুনের বাচ্চা, একদিন তার বাবার কাছে বায়না ধরল~ বাবা আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ। বাবা শকুন বলল ঠিক আছে আজ সন্ধ্যায় এনে দিব। বিকেলে বাবা শকুন উড়ে গেল আর আসার সময়  ছেলের জন্য শূকরের মাংস নিয়ে এলো, বাচ্চা শকুন খেতে গিয়ে বললো এটাতো শূকরের মাংস বাবা, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছিলাম? বাবা শকুন ধরাখেয়ে একটু লজ্জা পেল এবং বলল ঠিক আছে বাবা~আজকে মানুষের মাংস এনে দিব, কিন্তু মানুষের মাংস পাওয়া সহজ কিছু নায়, সারাদিন ওড়াউড়ি করার পরও মানুষের মাংস না পেয়ে ঘরে ফেরার সময় একটা মরা গরুর মাংস নিয়ে এলো। যথারীতি বাচ্চা শকুন  মাংস মুখে দিয়ে বললো~ আরে তুমিতো গরুর মাংস এনেছ, মানুষের মাংস কোথায় ? তখন বাবা বুঝতে পড়লো বাচ্চাকে রাম বুঝ দিয়ে লাভ নাই, মানুষের মাংসই খাওয়াতে হবে।  বাবা শকুনের  মাথায় একটা বুদ্ধি এলো, প্রথমে সে গরুর মাংস এর টুকরা মুখে নিয়ে সেখান থেকে উড়ে গিয়ে ফেলল হিন্দুদের মন্দিরের সামনে, আবার শূকরের মাংস এর টুকরোটা নিয়ে একটা মসজিদের সামনে ফেলে দিয়ে চলে এলো।  কিছুক্ষণের ...

সুখ তুমি কি ?

সুখ_তুমি_কি? বড়_জানতে_ইচ্ছে_করে_আমার_জানতে_ইচ্ছে_করে~ রুনা লায়লার বিখ্যাত গানের ধারাবাহিকতায় #কেনই_বা_ফিনল্যান্ডের_মানুষ_পৃথিবীর_সবথেকে_সুখী_মানুষ? আসুন জেনে নেই~ গত ৪ বছর হলো জাতিসংঘের "সাসটেইনেবল সল্যুউশন নেটওয়ার্ক" বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে "ফিনল্যান্ডে'র নাম ঘোষণা করছে।  প্রতিবেশি তিন দেশ নরওয়ে, ডেনমার্ক এবং আইসল্যান্ড যথাক্রমে ফিনল্যান্ডের পরে ২য়, ৩য় ও ৪র্থ  স্থানে অবস্থান করছে। পক্ষান্তরে আমেরিকানদের অবস্থান ১৪ তম, ব্রিটিশদের অবস্থান ১৯ তম, জাপানিজদের অবস্থান অনেক নীচে,  কিন্তু কেন ? সুখ কি তাহলে অর্থের দ্বারা নিয়ন্ত্রিত নয় ? সুখ একটি মানবিক অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।  সুখের সাথে সামগ্রিক নিরাপত্তা, ভবিষ্যত নিয়ে নিশ্চিন্ত থাকা, মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকা বিশেষ করে পারিবারিক বন্ধনে অটুট থাকা এবং স্বাধীনতা ইত্যাদি বিষয়  সম্পৃক্ত~ ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক ~ এসব দেশের পুলিশ, শিক্ষা ও স্বাস্থ্য-সেবা ব্যবস্থার ওপর আস্থা আছে ৮০ শতাংশের বেশি মানুষের। উন্নত কর ব্যবস্থা ও সম্পদের পুনর্বন্টন...